স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন-এর সুপারিশকৃত নবম পে-স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন কার্যালয়ে কর্মরত কর্মচারীবৃন্দ। সমাবেশে বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সীমিত আয়ের কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে নতুন পে-স্কেলের প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়া হতাশাজনক। তারা সরকারের কাছে অনতিবিলম্বে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম আমিন, জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ স¤পাদক সুমন চন্দ্র সরকার প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নাজির রেজওয়ানুল হক রাজা, উপ-প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস, অফিস সহকারী মো. ফারুক মিয়া প্রমুখ।