সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ
সুনামগঞ্জ-২

জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৫:১৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:১৩:৪৭ অপরাহ্ন
জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য বিএনপির লোকজনকে দায়ী করেছেন শিশির মনির। তবে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে সাজানো বলে দাবি করা হয়েছে। আহতরা হলেন সেলিম (২৮) ও জয় (২০)। আহত সেলিমকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত জয় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শিশির মনিরের কর্মী-সমর্থকেরা জানান, একটি গাড়িতে এলইডি স্ক্রিন ব্যবহার করে প্রতিদিন সন্ধ্যার পর দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল। এতে শিশির মনিরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। তারা জানান, বৃহ¯পতিবার সন্ধ্যায় প্রচার গাড়িটি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজার এলাকায় গেলে সেখানে বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। এ সময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রচার গাড়ির প্রজেক্টরের শব্দ কমিয়ে দেওয়া হয়। তখন মিছিল থেকে কয়েকজন এসে গাড়িটি সেখান থেকে সরিয়ে নিতে বলেন। পরে গাড়িটি দিরাই সদরের দিকে রওনা দিলে কাদিরপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে চারটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেন, বিএনপির লোকজন পরিকল্পিতভাবে আমার প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে আমাদের দুজন কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমার ইউনিয়নে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি ওই সময় কাদিরপুরে একটি উঠান বৈঠকে ছিলাম। ইউএনও অফিস থেকে আমাকে জানানো হয়েছে, আমার এলাকায় নাকি এমন একটি ঘটনা ঘটেছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর