সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, যুবক আটক

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:০১:৫৭ পূর্বাহ্ন
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, যুবক আটক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৭) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মোহনপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও ভিকটিমের পরিবারের সূত্রে জানা গেছে, মৃত জায়ফর আলী (ওরফে জাফর) এর ছেলে জিয়াউর রহমান (৪০) তার ঘরে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে। পরে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন। সুনামগঞ্জ সদর থানার এসআই অভিজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করেন এবং জিয়াউর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ভিকটিমের চাচা জানান, আমার ভাতিজা দৌড়ে এসে জানায়, জিয়াউর আমার ভাতিজিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করেছে। আমরা গ্রামের লোকজন নিয়ে দরজায় ডাকাডাকি করতে থাকি। পরে দরজা ভেঙে শিশুকে উদ্ধার করি। দেখি তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। আমরা অভিযুক্তের শাস্তি দাবি করছি। তিনি বলেন, শিশুটির বাবা বিদেশে থাকেন। তাই আমি বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করবো। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, আট বছরের শিশুটিকে যৌন হয়রানির শিকার হয়েছে, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে থানা হেফাজতে নিয়েছি। এছাড়া শিশুটিকে আমি নিজে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছি এবং চিকিৎসার ব্যবস্থা করে এসেছি। শিশুটির চাচা মামলা করবেন বলে জানিয়েছেন। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স