সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল রোদের দেখা মিললেও হাওরে বন্যার শঙ্কা কাটেনি আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান চরম দুর্দশায় হাওরের কৃষক জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

শ্রীনাথপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৯:০৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৯:০৩:২৫ পূর্বাহ্ন
শ্রীনাথপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৬০ জন অসহায় ও দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, রেড ক্রিসেন্ট সবসময় দুর্যোগে সাধারণ মানুষের পাশে রয়েছে। শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও রেড ক্রিসেন্ট সোসাইটি নিরলসভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার কনিকা তালুকদার, ইউনিট আজীবন সদস্য মো. রায়হান উদ্দিন, যুবপ্রধান প্রিয়াশ শ্যাম প্রিতম, যুব সদস্য তমাল, শাহজাহান সিদ্দিক, প্রিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স