স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ১৬০ জন অসহায় ও দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল।
শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, রেড ক্রিসেন্ট সবসময় দুর্যোগে সাধারণ মানুষের পাশে রয়েছে। শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও রেড ক্রিসেন্ট সোসাইটি নিরলসভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার কনিকা তালুকদার, ইউনিট আজীবন সদস্য মো. রায়হান উদ্দিন, যুবপ্রধান প্রিয়াশ শ্যাম প্রিতম, যুব সদস্য তমাল, শাহজাহান সিদ্দিক, প্রিয়া প্রমুখ।