সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

হাজী আব্দুস ছত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:৫০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:৫০:০৬ পূর্বাহ্ন
হাজী আব্দুস ছত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: হাজী আব্দুস ছত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার টুকের বাজারে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আবদুল মালিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী হোসাইন আহমদ শুভর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহাজাদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউট সম্পাদক মো. বুরহান উদ্দিন, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ইকবাল হোসেন এবং রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, লবজান চৌধুরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস ছত্তার, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স