স্টাফ রিপোর্টার ::
হাজী আব্দুস ছত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার টুকের বাজারে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আবদুল মালিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী হোসাইন আহমদ শুভর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহাজাদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউট সম্পাদক মো. বুরহান উদ্দিন, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ইকবাল হোসেন এবং রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, লবজান চৌধুরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস ছত্তার, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।