সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:১৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:১৭:০২ পূর্বাহ্ন
জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের আয়োজনে মডেল মসজিদের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মডেল মসজিদ কমিটির সদস্য রফিকুল ইসলাম বিন বারী, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, কওমি মাদ্রাসার প্রতিনিধি আলতাফুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল আওয়াল, মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, মোয়াজ্জিন সৈয়দ নাজমুস সাকিব, খাদেম মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা তৈয়বনুর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর সরেজমিনে মডেল মসজিদ পরিদর্শন করেন। উদ্বোধনের প্রথম দিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য মডেল মসজিদে উপস্থিত হন। প্রথম জুমার নামাজ ও দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স