স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের আয়োজনে মডেল মসজিদের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মডেল মসজিদ কমিটির সদস্য রফিকুল ইসলাম বিন বারী, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, কওমি মাদ্রাসার প্রতিনিধি আলতাফুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল আওয়াল, মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, মোয়াজ্জিন সৈয়দ নাজমুস সাকিব, খাদেম মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা তৈয়বনুর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর সরেজমিনে মডেল মসজিদ পরিদর্শন করেন।
উদ্বোধনের প্রথম দিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য মডেল মসজিদে উপস্থিত হন। প্রথম জুমার নামাজ ও দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা।