সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৯:২১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৯:২১:২৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার বেরী গ্রামে। আহতরা হলেন বেরী গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম ও তার স্ত্রী কুসুমমালা বেগম। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন। হামলায় আহতরা জানান, ১৪ জানুয়ারি বুধবার দুপুরে তারা স্বামী-স্ত্রী বাড়ির কাজের মালামাল কিনতে জগন্নাথপুর বাজারে আসার পথে হামলার শিকার হন। আহত ফখরুল ইসলাম জানান, পূর্বের মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে বেরী গ্রামের মাস্টার ফারুক আহমদ, দবির মিয়া ও সিরাজুল ইসলাম কালার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হাওরে থাকা শ্রমিকরা তাদের কবল থেকে আমাদের রক্ষা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মাস্টার ফারুক আহমদ অভিযোগ অস্বীকার করে জানান, ফখরুল ইসলাম ও দবির মিয়া আমার চাচাতো ভাই। তাদের মধ্যে সামান্য ঝগড়া-বিরোধ হয়েছে। এতে দবির মিয়ার লোকজনও আহত হন। এ ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত নই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স