সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

আখ ক্ষেত আগুনে পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১০:০৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১০:০৬:৫৯ পূর্বাহ্ন
আখ ক্ষেত আগুনে পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে একটি আখ ক্ষেতে অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌয়াকুড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত আখচাষী মৃত হিরন মিয়ার ছেলে আলীবুল্লাহর ফসলি জমিতে এ অগ্নিকা- ঘটে। প্রত্যক্ষদর্শী ফারুক মিয়া জানান, একই সময়ে জমির তিনটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। এতে আগুনের উৎস নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আলীবুল্লাহ বলেন, প্রতিহিংসাবশত কেউ আমার আখক্ষেতে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। প্রাথমিকভাবে কাউকে সন্দেহও করতে পারছি না। মুজিব বাজার এলাকার বাসিন্দা মাইনুদ্দিন বলেন, কেউ আগুন না লাগালে এমনভাবে পুরো আখক্ষেত পুড়ে যাওয়ার কথা নয়। স্থানীয় কৃষক সাইদুল মিয়া জানান, আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসী ও জমির মালিক দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এ ঘটনায় পার্শ্ববর্তী আখচাষী রুবেল মিয়ার প্রায় ৩০ শতক জমির আখও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষক আরও বলেন, আমার জমি রাস্তা থেকে অনেক দূরে এবং কারও সঙ্গে আমার কোনো পারিবারিক বিরোধ নেই। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা এবং তারা অগ্নিকা-ের সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন