সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

এলপিজি সিলিন্ডার সংকট চরম দুর্ভোগে মানুষ

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১০:০২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১০:২৩:৪৪ পূর্বাহ্ন
এলপিজি সিলিন্ডার সংকট চরম দুর্ভোগে মানুষ
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত চারদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি সিলিন্ডার না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গ্যাসের অভাবে অনেকের ঘরে রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে গৃহিণীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে বিকল্প হিসেবে কাঠ ও লাকড়ি জ্বালিয়ে রান্না করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ৪ থেকে ৫ দিন ধরে তারা ডিলারদের কাছ থেকে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না। সরবরাহ বন্ধ থাকায় খুচরা বাজারে গ্যাস সিলিন্ডারের সংকট প্রকট আকার ধারণ করেছে। তাহিরপুর বাজারে গ্যাস সিলিন্ডার নিতে আসা একাধিক ভোক্তা জানান, দীর্ঘদিন ধরে তারা এলপিজি গ্যাস ব্যবহার করে আসছেন। হঠাৎ করে গ্যাস না পাওয়ায় এখন ঘরে রান্না করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অপর একজন বলেন, গ্যাসের চুলা বন্ধ করে এখন বাধ্য হয়ে লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এলপিজি সংকটের পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। সচেতন মহল দ্রুত এই সংকট নিরসনের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তা না হলে ভবিষ্যতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, এলপিজি গ্যাস সংকটের বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ