সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান, এলাকায় শান্তি-শৃঙ্খলা উন্নতি

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৪০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৪০:৫২ পূর্বাহ্ন
সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান, এলাকায় শান্তি-শৃঙ্খলা উন্নতি
স্টাফ রিপোর্টার :: দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা হয়ে উঠেছিল নামধারী সন্ত্রাসীদের অভয়ারণ্য। সীমান্তবর্তী এলাকা হওয়ায় জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা ঘাঁটি গেড়েছিল। বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী এবং অস্ত্র মহড়া ছিল নিত্যদিনের ঘটনা। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে অস্ত্রের উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছায়া ছিল বিরাজমান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ জেলায় দুটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করেছে যা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে অবৈধ দেশি-বিদেশি অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। এখন পর্যন্ত সেনাবাহিনী দুইটি ক্যাম্প থেকে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে ২টি পিস্তলসহ ৪০টির অধিক দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র এবং ৪০০টির অধিক মরণঘাতি ধারালো অস্ত্র উদ্ধার করা করেছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট এবং বিভিন্ন অপরাধের আওতায় পলাতক আসামিসহ মোট ২০০ এর অধিক গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, আগে যেকোনো তুচ্ছ থেকে বড় ঘটনা হলেই অস্ত্রের তোপে সাধারণ জনগণ ভয়ে থাকতেন। আধিপত্য বিস্তার থেকে চাঁদাবাজি এবং ভূমি দখলসহ নানা বিষয়ে বিবাদ সৃষ্টি হলেই অস্ত্রের প্রদর্শন এবং প্রাণনাশের মতো ঘটনা ঘটতো। জগন্নাথপুর উপজেলার হাতিয়ায় গ্রামের জনসাধারণের সাথে যোগাযোগ করে জানাযায়, সেনাবাহিনী কয়েক মাস আগে একটা অভিযান পরিচালনা করেন যেখানে নদী সন্ত্রাস, চাঁদাবাজ লিডার এবং সিরিয়াল কিলার তাজউদ্দীন আহমেদসহ ৩ সহকারীদের বিপুল পরিমাণের অস্ত্রসহ গ্রেপ্তার করে যা এলাকায় স্বস্তি এনে দিয়েছে। এলাকাবাসীর দাবি আসন্ন জাতীয় নির্বাচনের আগে সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনীর এরূপ অভিযান জারি থাকলে জনমনে স্বস্তিবোধ আসবে এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স