সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
টিআইবির আলোচনা সভা

নতুন বাংলাদেশে দলবাজি-দখলবাজির লক্ষণ উদ্বেগের কারণ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:১৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:১৮:৫৬ পূর্বাহ্ন
নতুন বাংলাদেশে দলবাজি-দখলবাজির লক্ষণ উদ্বেগের কারণ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের রাজনৈতিক দলগুলোকে গোষ্ঠীস্বার্থ নয়, জনগণের আকাক্সক্ষার প্রতিনিধিত্ব করতে হবে। কিন্তু নতুন বাংলাদেশে যে দলবাজি, দখলবাজি ও চাঁদাবাজির লক্ষণ দেখা যাচ্ছে, তাতে শঙ্কা ও উদ্বেগের কারণ রয়েছে। অতীত থেকে শিক্ষা গ্রহণ না করলে বর্তমান ক্ষমতাসীনেরা ফ্যাসিবাদের জায়গায় যাবে। তাদেরও পতন হবে। ‘নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন : তরুণদের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আলোচনা সভাটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। স্বৈরাচারের পতনের মাধ্যমে উন্নততর জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বহুমত থাকা খুবই স্বাভাবিক। বহুমত কীভাবে সমন্বিতভাবে ঐকমত্যে পৌঁছাবে; সেখানে সংখ্যাগরিষ্ঠরা তাদের প্রত্যাশা অন্যদের ওপর চাপিয়ে দেবে নাকি সমঝোতা করবে - এসব বিষয়ে আলোচনার দরকার আছে। ইফতেখারুজ্জামান আরও বলেন, ইতিমধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও আমলাতন্ত্র দখলবাজি শুরু হয়েছে। এসব যদি নতুন বাংলাদেশের লক্ষণ হয়, তাহলে অনেক শঙ্কা ও উদ্বেগের কারণ রয়েছে। তিনি বলেন, এই জায়গা মনে রাখতে হবে। তাদের (সংখ্যাগরিষ্ঠ) বলব, আপনারা শিক্ষা গ্রহণ করুন। না করলে কিন্তু আপনারা নিজেদের ওই ফ্যাসিবাদের জায়গায় উপস্থাপন করবেন এবং একইভাবে আপনাদের পতন হতে হবে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র, আইন প্রয়োগকারী সংস্থা - সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে বলেও উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। টিআইবির প্রতিনিধি হিসেবে নয়, ব্যক্তিগত মত তুলে ধরে ইফতেখারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার ধারক হিসেবে একটি রাজনৈতিক শক্তি বিকাশের অপরিহার্যতা রয়েছে। এটা কখন হবে, কীভাবে হবে, সেটা দেখার বিষয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স