সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

ধর্মপাশায় ছাত্রদল নেতার বাড়িতে চুরি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৮:৩৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:৩৯:৪৮ পূর্বাহ্ন
ধর্মপাশায় ছাত্রদল নেতার বাড়িতে চুরি
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দুধবহর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি মিয়ার বাড়িতে মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ও কৌশলে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে। পরে ওয়্যারড্রোবের তালা ভেঙে ফেলে এবং সেখান থেকে নগদ টাকা, স্বর্ণ ও রূপাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বৃহ¯পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। বাড়িতে আমার স্ত্রী, ছোট বোন ও ভাগনি ছিল। ওইদিন রাত ১২টার পর এই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি বুধবার বিকেলে বাড়িতে চলে আসি। চোরেরা নগদ ৭৫ হাজার টাকা, স্বর্ণ ও রুপার অলংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক