সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
ইসলাম উদ্দিন হত্যা

দিরাইয়ে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য সাকিতপুর গ্রাম

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:১৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৩১:১৯ অপরাহ্ন
দিরাইয়ে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য সাকিতপুর গ্রাম
দিরাই প্রতিনিধি ::
দুই বন্ধুর ঝগড়ার ঘটনায় নির্মমভাবে খুন হন দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে ইসলাম উদ্দিন। আহত হন আরও চারজন। নিহত ইসলাম উদ্দিনের ছেলে খোকন মিয়া ওই গ্রামের ইউপি সদস্য সাজ্জাদ সর্দারকে প্রধান আসামি করে ১৬ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজাহারভুক্ত আসামি সেবুল সরদারকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ। বর্তমানে গ্রেফতার আতঙ্কে সাকিতপুর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান আসামির ঘরে তালা ঝুলছে। অন্যান্য আসামিসহ তাদের আত্মীয়-স্বজনরা গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়েছেন। গ্রামের কেউ এবিষয়ে কথা বলতে নারাজ।
নিহত ইসলাম উদ্দিনের স্ত্রী সাবিকুন নাহার কান্না জড়িত কণ্ঠে বলেন, দুই বন্ধু ঝগড়া করছে আমার স্বামী কিছুই জানেতন না। তিনি টানাখালি বাজারে থেকে নিত্য প্রয়োজনীয় সওদা নিয়ে বাড়ি ফেরার পথে সাজ্জাদ মেম্বারের বাড়ির পাশে আসলে বাংলা ভাই (সাইদুর রহমান)সহ মেম্বারের গোষ্ঠীর অন্তত ১৫-২০ জন লোক তাকে বেধড়ক মারপিট করে। তিনি জান ভিক্ষা চেয়েও তাদের কবল থেকে রক্ষা পাননি। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটিকে হারিয়ে তিন সন্তান নিয়ে আমি আজ বড় অসহায়।
নিহতের বৃদ্ধা মা আফিয়া বেগম বলেন, আমার ছেলে ঝগড়া সম্পর্কে কিছুই জানতো না। যারা আমার ছেলেকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।
দিরাই থানার অফিসার ইনচার্জ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪