সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান
ইসলাম উদ্দিন হত্যা

দিরাইয়ে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য সাকিতপুর গ্রাম

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:১৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৩১:১৯ অপরাহ্ন
দিরাইয়ে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য সাকিতপুর গ্রাম
দিরাই প্রতিনিধি ::
দুই বন্ধুর ঝগড়ার ঘটনায় নির্মমভাবে খুন হন দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে ইসলাম উদ্দিন। আহত হন আরও চারজন। নিহত ইসলাম উদ্দিনের ছেলে খোকন মিয়া ওই গ্রামের ইউপি সদস্য সাজ্জাদ সর্দারকে প্রধান আসামি করে ১৬ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজাহারভুক্ত আসামি সেবুল সরদারকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ। বর্তমানে গ্রেফতার আতঙ্কে সাকিতপুর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান আসামির ঘরে তালা ঝুলছে। অন্যান্য আসামিসহ তাদের আত্মীয়-স্বজনরা গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়েছেন। গ্রামের কেউ এবিষয়ে কথা বলতে নারাজ।
নিহত ইসলাম উদ্দিনের স্ত্রী সাবিকুন নাহার কান্না জড়িত কণ্ঠে বলেন, দুই বন্ধু ঝগড়া করছে আমার স্বামী কিছুই জানেতন না। তিনি টানাখালি বাজারে থেকে নিত্য প্রয়োজনীয় সওদা নিয়ে বাড়ি ফেরার পথে সাজ্জাদ মেম্বারের বাড়ির পাশে আসলে বাংলা ভাই (সাইদুর রহমান)সহ মেম্বারের গোষ্ঠীর অন্তত ১৫-২০ জন লোক তাকে বেধড়ক মারপিট করে। তিনি জান ভিক্ষা চেয়েও তাদের কবল থেকে রক্ষা পাননি। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটিকে হারিয়ে তিন সন্তান নিয়ে আমি আজ বড় অসহায়।
নিহতের বৃদ্ধা মা আফিয়া বেগম বলেন, আমার ছেলে ঝগড়া সম্পর্কে কিছুই জানতো না। যারা আমার ছেলেকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।
দিরাই থানার অফিসার ইনচার্জ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী