সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিলামের আগেই কি গরুগুলো প্রাণ হারাবে?

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৮:২৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৮:২৯:০৩ পূর্বাহ্ন
নিলামের আগেই কি গরুগুলো প্রাণ হারাবে?
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জব্দ করা ৩১টি ভারতীয় গরুর প্রাণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত ছয় দিন আগে সদর মডেল থানা পুলিশের অভিযানে এসব গরু জব্দ করা হলেও এখনো নিলামের প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রচ- শীতের মধ্যে গরুগুলো বাঁচবে কিনা-এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। আটককৃত গরুগুলো নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও তীব্র শীত, খোলা স্থান এবং পর্যাপ্ত খাবার, পানি ও চিকিৎসা সেবার অভাবে গরুগুলোর প্রাণ ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সোমবার বিকাল সাড়ে তিনটায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ শহরের লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়ির ঘাটে গরুবাহী নৌকাটি পরিদর্শন করেন। এ সময় নদীর পাড়সংলগ্ন চলাচল সড়কের পাশে এক ব্যক্তিকে একটি গরুর শরীরে তাপ দিতে দেখা যায়। প্রশ্ন করলে ওই ব্যক্তি জানান, শীতের কারণে গরুগুলো কাঁপছিল। কী করবেন বুঝতে না পেরে তিনি আগুন জ্বালিয়ে তাপ দেয়ার চেষ্টা করছি। জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সদর উপজেলার জয়নগর লঞ্চঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে একটি গরুবাহী নৌকা আটক করে পুলিশ। অভিযানে নৌকাসহ ৩১টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলো বর্তমানে আইনানুগ প্রক্রিয়ায় নিলামের প্রস্তুতির মধ্যে রয়েছে। এদিকে, শীতের তীব্রতায় গরুগুলো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিনের বেলায় আগুন জ্বালিয়ে তাপ দেওয়ার ব্যবস্থা করা হলেও খোলা স্থানে রাখার কারণে গরুগুলোর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানান, নিলামের প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় এর আগেই গরুগুলোর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তারা দ্রুত নিলাম প্রক্রিয়া স¤পন্ন করা অথবা উপযুক্ত আশ্রয় ও পশু চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, আটককৃত ভারতীয় গরুবাহী নৌকায় একটি গরু মারা গেছে। বাকি গরুগুলোর নিলামের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর