সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

ব্যবসায়ী আব্দুল আহাদ হত্যার বিচার দাবি

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন
ব্যবসায়ী আব্দুল আহাদ হত্যার বিচার দাবি ছবি: নিহত আব্দুল আহাদ
দোয়ারাবাজার প্রতিনিধি ::
চার দিনের প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরেছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল আহাদ (৪৫)-এর নিথর দেহ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর কাছ থেকে মরদেহ গ্রহণের পর বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। শোক আর ক্ষোভে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা।
নিহত আব্দুল আহাদ নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মৃত আফতর আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানাযায়, দোয়ারাবাজার উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায়, কাঁটাতারের ওপারে তার মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে নিশ্চিত হলে চার দিন পর মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত হত্যাকান্ড-। তারা হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আব্দুল আহাদকে তার ব্যবসায়িক বন্ধু, একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র নজরুল ইসলাম (৪৬) বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন ১৫ ডিসেম্বর অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে জানাযায়, ভারতের মেঘালয় রাজ্যের সিলং জেলার সাইগ্রাফ থানাধীন কালারটেক বস্তির একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সীমান্তের কাঁটাতারের নিকটে তাঁর মরদেহ পড়ে আছে। এ ঘটনায় পুলিশ একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার একটি সূত্র। তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত জানাযায় অংশ নেওয়া হাজারো মানুষ এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ