সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আ.লীগ-ছাত্র সংঘর্ষে বিএনপি নেতাকে আসামি করায় ক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৯:১১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৯:১১:০২ পূর্বাহ্ন
আ.লীগ-ছাত্র সংঘর্ষে বিএনপি নেতাকে আসামি করায় ক্ষোভ
জামালগঞ্জ প্রতিনিধি :: গত ৪ আগস্ট জামালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় গত ২৫ আগস্ট ১৬ জনের নাম উল্লেখ ও ৬০ জনকে অজ্ঞাতনামা করে মোট ৭৬ জনের নামে নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এতে জামালগঞ্জ উপজেলা কমিটির সাবেক শ্রমিকদল সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোরশেদ আলমকে আসামি করা হয়। অথচ যে অভিযোগে তাকে মামলায় আসামি করা হয়েছে তিনি সেদিন এলাকাতেই ছিলেন না বলে জানিয়েছেন তার স্বজনরা। উপজেলার দায়িত্বশীল একাধিক বিএনপির নেতাকর্মী সাথে কথা বললে, তারা বিস্ময় প্রকাশ করেন। এদিকে, জামালগঞ্জ থানা পুলিশের কাছে খোরশেদ আলমের পরিবারের দাবি ছিলো হামলার ভিডিও ফুটেজ দেখে পর্যালোচনা করে চার্জশিট দেয়ার জন্য। যদি তিনি হামলায় জড়িত থাকেন তবেই যেন তাকে আসামি করা হয়। অন্যথায় মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার অনুরোধ জানানো হয়।। এ ব্যাপারে খোরশেদ আলম বলেন, আমি আ.লীগের শাসনামলে হামলা ও মামলার শিকার হয়েছি। আমি রাজনৈতিক জীবনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হয়ে কাজ করে যাচ্ছি। কোটা আন্দোলনে ছাত্রদের যৌক্তিক দাবির সাথে আমিও একমত পোষণ করেছি এবং আমার ছেলে, মেয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেই আন্দোলনে সিলেট ও জামালগঞ্জে তারা অগ্রণী ভূমিকা রেখেছে। গত ৪ আগস্ট জামালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সাথে ছাত্রদের সাথে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সেখানে আমি উপস্থিত ছিলাম না। ব্যক্তিগত আক্রোশ থেকেই আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি এই হয়রানিমূলক মামলা থেকে নিষ্কৃতি চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী