সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ
জাতীয় সংসদ নির্বাচন

নূরুল ইসলাম, জয়নুল জাকেরীনসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:২৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:২৪:৩১ অপরাহ্ন
নূরুল ইসলাম, জয়নুল জাকেরীনসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে এ পর্যন্ত জেলার ৩টি আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী ও তাদের কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন। সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. সামিউল হক সানি। উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রার্থীদের আচরণ বিধি মানার ক্ষেত্রে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি

আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি