সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৪

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:১৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:১৩:০৬ পূর্বাহ্ন
দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৪
দিরাই প্রতিনিধি :: দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইসলাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে ঘটনাটি ঘটে। ইসলাম উদ্দিনের বড়ভাই আলী হোসেন জানান, ওই গ্রামের তদরিছ মুয়াজ্জিনের ছেলে বাংলা ভাই ও ইউপি সদস্য সাজ্জাত মেম্বারের লোকজন লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে ইসলাম উদ্দিনকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, গুরুতর আহত আজিমুল মিয়া (৬৫), সোহান মিয়া (১৮), এমেল মিয়া (২৫), আইবুর মিয়া(৬০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স