সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৩:১৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৩:১৭:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। সে সদর ইউনিয়নের নয়াহালট পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁন মানিকের ছেলে।
রবিবার ভোরে জামালগঞ্জ সদর ইউনিয়নের শাহপুর গ্রামের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর নির্দেশনায় থানার এসআই পঙ্কজ ঘোষ ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। এ সময় এমদাদুল হকের দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক চোরাচালান ও বিক্রির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স