সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

তাহিরপুরে মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:০৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:০৫:৫১ পূর্বাহ্ন
তাহিরপুরে মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশি মদসহ মো. ছালেক মিয়া (৫৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সে উপজেঅর মোদেরগাঁও গ্রামের মৃত জামাল মিয়ার পুত্র। র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাহিরপুর থানাধীন উত্তর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ছালেক মিয়াকে আটক করা হয়, অপরজন পালিয়ে যায়। আটক ব্যক্তির হেফাজতে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে ৩২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ