স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশি মদসহ মো. ছালেক মিয়া (৫৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সে উপজেঅর মোদেরগাঁও গ্রামের মৃত জামাল মিয়ার পুত্র।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাহিরপুর থানাধীন উত্তর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ছালেক মিয়াকে আটক করা হয়, অপরজন পালিয়ে যায়। আটক ব্যক্তির হেফাজতে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে ৩২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।