সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক
শাল্লায় সম্প্রীতি সমাবেশ

হিন্দু-মুসলমান নয়, বড় বিষয় হলো আমরা মানুষ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন
হিন্দু-মুসলমান নয়, বড় বিষয় হলো আমরা মানুষ
শাল্লা প্রতিনিধি :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির বলেছেন আমার শিক্ষাগুরু ছিলেন একজন হিন্দু মানুষ। সেখানে তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রসাদ খেতাম। আমাদের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না। সুতরাং কে হিন্দু কে মুসলমান এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা মানুষ। যেমন কোনো জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটলে হিন্দু-মুসলমান না খুঁজে আগে তাদেরকে উদ্ধার করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি, সম্প্রীতি এগুলোতে কোন ধর্ম নেই। এগুলো সবার মধ্যেই ঘটে। কারো যদি স্বাস্থ্যের উন্নতি বা অবনতি হয় সেখানে হিন্দু-মুসলমান হিসেবে হয়ে থাকে না। কাজেই হিন্দু-মুসলমানের ধর্মীয় ভেদাভেদ ভুলে একযোগে দেশের সেবায় কাজ করতে হবে। প্রচলিত রাজনীতিকে কবর দিতে হবে, রাজনীতি করতে হলে মানুষকে সম্মান দিতে হবে, সময়কে প্রধান্য দিতে হবে। দেশ ও জাতির উন্নতির জন্য সবাই মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে ভাল মানুষ হতে হবে। কেননা, দুর্নীতিবাজ মানুষকে কেউ ভালবাসে না। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেশ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা সুহেল আহমেদ, সাগর আহমেদ এবং জগৎজ্যোতি রায়ের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার মিয়া, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার চৌধুরী, জামায়াত ইসলামের শাল্লা শাখার সভাপতি হাফেজ নূরে আলম সিদ্দিকি, খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাবেক ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী ও থানা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম, সংবাদকর্মী আমির হোসাইন প্রমুখ। পরে বিকেল ৩টায় ডুমরা রামকৃষ্ণ গোসাঁই আখড়ায় হিন্দুধর্মের সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন অ্যাডভোকেট শিশির মনির। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা