সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন
তাহিরপুরে কৃষকদের মানববন্ধন

আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন
আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের আঙ্গারুলি হাওরের ফসল পাহাড়ি ঢল, বৃষ্টির ডুবরা পানি থেকে রক্ষা ও ফসল ঘরে তোলার রাস্তা হিসাবে ক¤পার্টমেন্টাল বাঁধটি মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বালিজুড়ী ইউনিয়ন আঙ্গারুলি হাওরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন গ্রামের কৃষকগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ তালুকদার, আজিজুর রহমান, নুরুজ্জামান তালুকদার, হুমায়ুন রশিদ, মাহমুদ আলী, স্থানীয় মেম্বার খলিলুর রহমান, আব্দুল কাইয়ুম, সাইকুল, ইসলাম উদ্দিন, সিরাজ, কামরুল, আশরাফ নুর, মারুফ প্রমুখ। বক্তারা বলেন, এক ফসলী বোরো ধানের উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক প্রতি বছরেই বাঁধটি মেরামত না হওয়ার কারণে কষ্টে ফলানো ফসল ঘরে তুলতে পারে না। আগাম পাহাড়ি ঢলে ফসলহানির ঘটে। দীর্ঘদিন ধরে বার বার প্রশাসনের কাছে দাবি জানানেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এবছরও এই বাঁধটি না হলে ৮-৯ শত কিয়ার বোরো জমির ফসলহানির আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু