সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

শিকারির ফাঁদ থেকে মুক্ত আকাশে উড়লো দুই শতাধিক পাখি

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৩৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৩৫:১২ পূর্বাহ্ন
শিকারির ফাঁদ থেকে মুক্ত আকাশে উড়লো দুই শতাধিক পাখি ছবি: প্রতীকী
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ছাদরা বিল জলমহালে থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে পাখি শিকারির ফাঁদে আটকা পড়া দুই শতাধিক শালিক ও বাবুই পাখি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (৮ ডিসেস্বর) সন্ধ্যা সাতটার দিকে এসব পাখিগুলো আকাশে অবমুক্ত করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা রুমান মিয়া (৩৪) বলেন, ছোটবেলায় পাখির কিচির মিচির শব্দে আমাদের ঘুম ভাঙত। স্থানীয় পাখি শিকারিরা অবাধে পাখি শিকার করায় বেশ কিছু জাতের পাখি এখন বিলুপ্তির পথে। অ্যাসিল্যান্ড মহোদয়ের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ সোমবার বেলা ১টার দিকে উপজেলার বিভিন্ন জলমহালে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযানে বের হন। বিকেল পাঁচটার দিকে তিনি খবর পান উপজেলার ছাদরা বিল জলমহালে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। তিনি তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে যান এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত এই জলমহালে অভিযান চালান। অভিযান টের পেয়ে এক পাখি শিকারি ফাঁদ ভর্তি পাখি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে তিনি এগুলো আকাশে অবমুক্ত করে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, পাখি শিকার ও নিধন প্রতিরোধে সকলের সচেতনতা ও সহযোগিতা জরুরি। পাখি শিকার অপরাধ। পাখিকে বাঁচানো মানে প্রকৃতিকে বাঁচানো, আর প্রকৃতিকে বাঁচানো মানে আমাদের ভবিষ্যতকে নিরাপদ করা। পাখি নিধন বন্ধে আমাদের অভিযান বন্ধ থাকবে এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি