সুনামগঞ্জ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন

দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি অব্যাহত

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন
দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি অব্যাহত
স্টাফ রিপোর্টার :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। কর্মবিরতি চলাকালে নেতৃবৃন্দ বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে আমরা অবহেলা ও বৈষম্যের শিকার। সরকারি কাঠামো অনুযায়ী আমাদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি। তারা আরও বলেন, আমরা রোগীদের সেবায় সদা নিয়োজিত এবং দায়িত্বশীল। তবে ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি শেখ একেএম জাকারিয়া। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ স¤পাদক জুবায়ের আহমদ। এতে আরও বক্তব্য রাখেন প্রচার স¤পাদক জুলকারনাইন, সাংগঠনিক স¤পাদক খালেদ, কাজী শাফি উদ্দিন, নাজমুল হোসেনসহ আন্দোলনরত অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স