সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

ট্রলির ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০২:১৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০২:১৯:০০ পূর্বাহ্ন
ট্রলির ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি পূর্বপাড়ায় ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম স্বাধীন (১৪) পূর্ব মাইজবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। সে মাইজবাড়ি আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, স্বাধীন বিকেলে মাঠ থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরছিল- এমন সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স