সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ইয়াবার ভয়াল থাবা রুখতে কঠোর পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১১:২২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১১:২২:৩৬ পূর্বাহ্ন
ইয়াবার ভয়াল থাবা রুখতে কঠোর পদক্ষেপ নিন
সুনামগঞ্জ আজ এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। হাওর-নদীর এই শান্ত জেলার ভেতরে নিঃশব্দে গড়ে উঠেছে এক ভয়ংকর সিন্ডিকেট- ইয়াবা ব্যবসার অদৃশ্য সা¤্রাজ্য। যে শহরে একসময় মদ ও গাঁজার সীমিত চোরাচালানই ছিল মাথাব্যথার কারণ, সেখানে এখন ইয়াবার আগ্রাসন পরিণত হয়েছে জনস্বাস্থ্য, সমাজ এবং আইনশৃঙ্খলার সবচেয়ে বড় হুমকিতে। সীমান্তবর্তী জেলা হওয়ায় সুনামগঞ্জ দীর্ঘদিন ধরেই পাচারকারীদের নজরে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারত-মিয়ানমার রুট হয়ে ইয়াবার ¯্রােত যেভাবে বয়ে আসছে, তা শুধু উদ্বেগজনক নয়- এটি ধ্বংসাত্মক। শহর থেকে গ্রাম - আরপিননগর, বড়পাড়া, কালিপুর, তেঘরিয়া, উকিলপাড়া, হাছননগর, ধোপাখালি সবখানে ছড়িয়ে পড়েছে গোপন আস্তানা ও সেলসম্যানের নেটওয়ার্ক। অল্প টাকায় মাদক সংগ্রহের সুযোগ তৈরি হওয়ায় উঠতি বয়সী তরুণ-তরুণী সবচেয়ে বড় শিকার। অপরাধবিজ্ঞানের সাধারণ নিয়মই বলে- মাদকের বিস্তার অর্থনৈতিক ও সামাজিক অপরাধকে বহুগুণ বাড়ায়। ইয়াবার নেশা জোগাতে ঘটছে চুরি, ছিনতাই, পারিবারিক অশান্তি ও সহিংসতা। কিন্তু এর চেয়েও গুরুতর হচ্ছে-এই নেশার পেছনে দাঁড়িয়ে থাকা গডফাদারদের দুঃসাহস। সুনামগঞ্জের ‘মাদক স¤্রাট’ পঙ্কজের উদাহরণটি তাই এ জেলায় মাদকের অবাধ বিচরণের বাস্তব চিত্র তুলে ধরে। ১৮টি মামলার আসামি হয়েও সে বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকে - এটি শুধু এক ব্যক্তির দৌরাত্ম্য নয়, বরং আমাদের আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতার প্রতি ইঙ্গিত করে। ডিবি পুলিশের অভিযানে পঙ্কজের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও, মূল অভিযুক্তের পলায়ন আবারও প্রমাণ করে এই নেটওয়ার্ক কতটা শক্তিশালী। এ অবস্থায় জেলার নবাগত পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের জিরো টলারেন্স ঘোষণাটি অত্যন্ত সময়োপযোগী। সাধারণ মানুষের কাছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন- পুলিশের কেউ যদি মাদকের দালালদের আশ্রয় দেয়, প্রমাণসহ জানাতে হবে; ব্যবস্থা তিনি নিশ্চিত করবেন। এই কঠোর অবস্থান জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে, যদি এটি বাস্তবে রূপ পায়। আমরা মনে করি, মাদকের বিস্তার রোধে শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়। সীমান্তে আধুনিক নজরদারি ব্যবস্থা জোরদার করা; তালিকাভুক্ত ডিলার ও গডফাদারদের দ্রুত গ্রেফতার, জামিন-পরবর্তী পুনরায় অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি; যুবসমাজকে পুনর্বাসন ও কাউন্সেলিং-এর আওতায় আনা এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্বকে স¤পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, পুরো একটি প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেয়। সুনামগঞ্জ আজ সেই অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে। এখনই যদি কঠোর রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও সামাজিক প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ না হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা হবে কঠিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু