সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ ধর্মপাশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জায়গা স্থানীয়দের দখলে সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা অগ্রাধিকার প্রকল্পে বৈষম্য : জনমনে ক্ষোভ শান্তিগঞ্জ মডেলের উদ্ভাবক ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ : জেলা প্রশাসক শহরে প্রতারক চক্র সক্রিয় ধর্মীয় অনুভূতিতে আঘাত : যুক্তিসঙ্গত শাস্তির বিধান প্রণয়নে হাইকোর্টের রুল গ্রাম আদালত কার্যক্রমে সফলতা টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে অংশীজন কর্মশালা' এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে : পুলিশ সুপার ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশিক নূর গ্রেফতার ধোপাজানের বালু লুটে নতুন কৌশল! খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

বালু লুট বন্ধে ধোপাজানে চেকপোস্ট বসানো হবে

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১০:৪৬ পূর্বাহ্ন
বালু লুট বন্ধে ধোপাজানে চেকপোস্ট বসানো হবে
স্টাফ রিপোর্টার :: বালু লুট বন্ধে ধোপাজান-চলতি নদে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, কোনো অবস্থায় বালু লুট করতে দেওয়া হবে না। বালু লুটের দায়ে একটা মামলা ইতিমধ্যে হয়েছে, আরেকটা মামলা হবে। আমরা যতদ্রুত সম্ভব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ সুপার জাকির হোসেন আরও বলেন, সুনামগঞ্জ যেহেতু সীমান্তবর্তী জেলা সেই হিসেবে সাংবাদিকরা বলছেন এখানে মাদকের ছড়াছড়ি আছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মাদক কারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। এদের সাথে যদি পুলিশের কোনো সদস্যও চলাফেরা করে কিংবা মেলামেশা করে তাহলে তাদের একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিন, দেখুন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই কি-না। কোন অবস্থায় মাদক কিংবা চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জের সুনাম আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ জেলার সুনাম ধরে রাখতে চাই। সেজন্য যেকোনো ভালো কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি এই জেলার এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। সুনামগঞ্জের সুনাম নিয়েই যেন ফিরে যেতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) মো. শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সাংবাদিক খলিল রহমান, মাহবুবুর রহমান পীর, জসিম উদ্দিন, মাসুম হেলাল, এ আর জুয়েল, শহীদনূর আহমেদ, মেহেদী হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসাইন, পুলিশ পরিদর্শক (ডিআইও-১, ডিএসবি) মো. আজিজুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স