সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১৬ মামলার পলাতক আসামি পঙ্কজের বাসা থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:০৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:০৩:৫০ পূর্বাহ্ন
১৬ মামলার পলাতক আসামি পঙ্কজের বাসা থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার
সাজ্জাদ হোসেন শাহ :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৌর শহরের দক্ষিণ আরপিননগরের বাসিন্দা ১৬ মামলার পলাতক আসামি আসাদুজ্জামান ওরফে পঙ্কজের বসতঘর থেকে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. সাব্বির আহসানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল পৌর শহরের দক্ষিণ আরপিননগরে পঙ্কজর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পঙ্কজ কৌশলে পালিয়ে যায়। পরে তার নিজ শয়নকক্ষে তল্লাশি করে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আহাম্মদ উল্লাহ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসাদুজ্জামান ওরফে পঙ্কজকে পলাতক আসামি করে, সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম) বলেন, আমি সুনামগঞ্জে এসেছি মাত্র একদিন হয়েছে। আমি আসার পূর্বেই সুনামগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে নানা মাধ্যমে জেনেছি। শুধু তাই নয়, এই সুনামগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও অপরাধ জগৎ সম্পর্কে খোঁজ নিয়েছি। সম্প্রীতির জেলা সুনামগঞ্জে মাদকের ছোবলের খবর জেনে আমি মর্মাহত হয়েছি। এরপরই আমার সকল থানার ওসিদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার সর্বোচ্চ নির্দেশনা প্রদান করেছি। সাড়ে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার এটি তারই অংশ। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য জেলাবাসীর কাছে আমি প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু