সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৪৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৪৭:১১ পূর্বাহ্ন
জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার :: গত ৩০ নভেম্বর রবিবার গভীর রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসন সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতার্ত ও অসহায় রোগী এবং তাদের অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করেছে। আগাম শীতের প্রভাবে হাসপাতালজুড়ে কনকনে ঠা-া বাড়তে থাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সার্বিক নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, উপপরিচালক (স্থানীয় সরকার) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয়। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। রাতের বেলা হঠাৎ কম্বল হাতে পেয়ে অনেক রোগী ও অভিভাবকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের একটি নিয়মিত কার্যক্রম। জেলা প্রশাসনের এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী