সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
ইয়াবা’র ভয়াবহ বিস্তার

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০১:২৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৪১:৫২ পূর্বাহ্ন
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী নেশা ইয়াবা। ভারত-মিয়ানমার রুট হয়ে এই মাদক অনায়াসে প্রবেশ করছে সীমান্ত এলাকায়, ছড়িয়ে পড়ছে জেলা শহর থেকে গ্রামাঞ্চল-সর্বত্র। দীর্ঘদিন গাঁজা ও মদের চোরাচালানই ছিল সক্রিয়; এখন তা ছাপিয়ে গেছে ইয়াবার ভয়ংকর দখল।
জানা গেছে, সুনামগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় গড়ে উঠেছে ইয়াবা ব্যবসায়ীদের গোপন আস্তানা। ভ্রাম্যমাণ সেলসম্যানদের মাধ্যমে এসব ট্যাবলেট পৌঁছে যাচ্ছে জেলার প্রত্যন্ত গ্রামেও। ফলে শহর-গ্রামের উঠতি বয়সী তরুণদের জীবনযাপনে নেমে এসেছে ভয়াবহ অস্থিরতা। স্কুল-কলেজ পড়ুয়া, নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারের সন্তান, এমনকি বিভিন্ন পেশার মানুষও জড়িয়ে পড়ছে এই নেশায়। ইয়াবার টাকা জোগাড় করতে চুরি ও নানা অপরাধে লিপ্ত হয়ে পড়ছে অনেকে।
সূত্র বলছে, সুনামগঞ্জ পৌর শহরে একাধিক ডিলারের মাধ্যমে মাসিক বিশাল অঙ্কের ইয়াবা ছড়িয়ে দেওয়া হচ্ছে। পিসপ্রতি ২৫০-৩০০ টাকায় নির্দিষ্ট সেলসম্যানদের মাধ্যমে তা বিক্রি হচ্ছে। আরপিননগর, বড়পাড়া, কালিপুর, তেঘরিয়া, সরকারি পুকুরপাড়, উকিলপাড়া, বাঁধনপাড়া, বনানীপাড়া, ধোপাখালি, হাছননগর ও সুলতানপুর - এ সব এলাকায় রয়েছে মাদকের এক বা একাধিক আস্তানা।
অনুসন্ধানে জানাযায়, শহরের ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান ওরফে পঙ্কজ। তার নামে রয়েছে ১৮টি মামলা। বহুবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও আগের মতো চালিয়ে যায় ইয়াবা ব্যবসা। আরপিননগর ও বড়পাড়ায় রয়েছে তার একাধিক বিক্রয়কেন্দ্র ও ডিলার নেটওয়ার্ক। রাতারাতি বাড়ি-গাড়ির মালিক হয়ে ওঠা পঙ্কজ বর্তমানে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।
গত রবিবার রাতে ডিবি পুলিশের অভিযানে পঙ্কজের আরপিননগরস্থ বাসা থেকে ১,২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিচালক আবুল হোসেন বলেন, সুনামগঞ্জে মাদকের বিস্তার হচ্ছে। আমরা প্রতি মাসেই অভিযান পরিচালনা করছি। গত মাসেও ৭টি মামলা হয়েছে। গাঁজা, মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানিয়েছেন সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, মাদককে কোনোভাবে প্রশ্রয় দেয়া হবে না।
তিনি বলেন, পুলিশের কোনো সদস্য মাদকের দালালদের সাথে হাঁটলে সাথে সাথে ছবি তুলে পাঠান। আমি ব্যবস্থা নিবো। খুব শিগগিরই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু