সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরে বহালের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১১:৩৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১১:৩৭:৪৪ অপরাহ্ন
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরে বহালের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তাহিরপুরেই বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রকল্প পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তাহিরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কার্যালয়ে গিয়ে তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব সুহেল আলম, বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর শাখার সভাপতি মুসাহেল আহমদ, সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাসরুম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ। এর আগে গত শনিবার সকালে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন, তাহিরপুর ও সচেতন তাহিরপুরবাসীর উদ্যোগে তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার হাওরবেষ্টিত এক প্রত্যন্ত জনপদের নাম তাহিরপুর। ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার সদর ইউনিয়ন ছাড়া অন্য কোনো ইউনিয়নের সাথে নেই সরাসরি সড়ক যোগাযোগ। প্রায় ৩ লক্ষাধিক মানুষের উপজেলায় নেই কোনো ¯œাতকোত্তর প্রতিষ্ঠান। দুটি কলেজে মাত্র ¯œাতক (পাস) কোর্স চালু রয়েছে। একটি সরকারি স্কুল থাকলেও এখানে থাকতে চান না, কোনো শিক্ষক। দুটি আলিম ও দুটি দাখিল মাদরাসা রয়েছে, নেই ফাজিল, কামিল মাদরাসা। নেই সরকারি বা বেসরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র। এ উপজেলার সিংহভাগ জনগণের পেশা কৃষি। বছরে একটি মাত্র ফসল হয়। এই ফসলের উপরই ভরসা হাওরবেষ্টিত উপজেলাবাসীর। ধান রোপণ ও ফসল কাটার সময় কিছুটা কাজের সুযোগ পায় শ্রমিকরা। এছাড়া বালু ও কয়লা শ্রমিকেরাও নানা কারণে বছরের বেশিরভাগ সময় কর্মহীন থাকেন। পেট চালানো যেখানে দায় সেখানে সন্তানদেরকে জেলা কিংবা বিভাগীয় শহরে লেখাপড়া করানোর সাধ্য তাদের হয়ে উঠে না। কাজ না থাকলে, তাদেরকে পরিবার-পরিজন নিয়ে শহরে গিয়ে রিকশা চালানো কিংবা পোশাক কারখানায় ছুটতে হয়। এতে করে শিশুদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটে। ফলে এই উপজেলায় গড় শিক্ষার হার মাত্র ৩১.২ ভাগ। বঞ্চিত তাহিরপুরবাসীর বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখতে তৎকালীন সরকার, ২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে পাশ হওয়া ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পে, তাহিরপুর উপজেলার নাম রেখেছিল। এতে আমরা আশান্বিত হয়েছিলাম যে এবার তাহিরপুরের যুবক-যুবতীরা প্রশিক্ষণ গ্রহণ করে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। সেই সাথে দূর হবে বেকারত্ব নামক অভিশাপ। বেকার সমস্যা দূর হলে, অভিভাবকগণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এরপর গত ১৪ আগস্ট প্রশিক্ষণকেন্দ্রের ভূমি অধিগ্রহণ কর্মকর্তার পক্ষ থেকে ভূমি মালিকদের চিঠিও পাঠানো হয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি, প্রকল্প থেকে তাহিরপুর উপজেলার নাম কর্তন করে সেটি নাকি জগন্নাথপুর উপজেলায় স্থানান্তর করা হয়েছে। এ খবর পাবার পর থেকে হওরপাড়ের উপজেলাবাসী খুবই মর্মাহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে নিজেদের বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করছেন। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ নাগরিক নানা সুযোগ-সুবিধা বঞ্চিত, পিছিয়ে থাকা আমাদের তাহিরপুরবাসীর স্বপ্নটুকু কেড়ে না নেওয়ার জোর দাবি জানাচ্ছি। জগন্নাথপুর থেকে খুব সহজে বিভাগীর শহর সিলেটে গিয়ে প্রশিক্ষণ, লেখাপড়া চালিয়ে যাওয়া সহজ, যা তাহিরপুর উপজেলার দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় প্রশিক্ষণ কেন্দ্রটি তাহিরপুরে বহালের দাবি জানানো হয় স্মারকলিপিতে। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট, একনেকে দেশের ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলাও ছিল। ৩ হাজার ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পগুলো, ২০২৮ সালের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও সম্প্রতি সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী তাহিরপুরে আর টিটিসি নির্মিত হচ্ছে না। এই টিটিসি কেন্দ্রটি, জেলার জগন্নাথপুর উপজেলায় স্থানান্তরের প্রস্তাব চূড়ান্ত করে গণপূর্ত অধিদপ্তরকে ভবন নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন