সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে ২৯ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়। এরপর ইকবালনগরের ভার্ড চক্ষু হাসপাতালে রোগীদের অপারেশন করা হয়। ভার্ড-আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস) পরিচালিত ভার্ড চক্ষু হাসপাতালের সিনিয়র চক্ষুবিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তিতে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর সব রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে ছানি রোগীদের চিকিৎসা সেবা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতার কারণেই মানবসেবামূলক এসব কার্যক্রম সারাদেশের মতো সুনামগঞ্জেও সফলভাবে পরিচালিত হচ্ছে। রোগী ও তাদের স্বজনেরা ডাচ্-বাংলা ব্যাংক এবং ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের বিনামূল্যের উন্নত চিকিৎসা সুবিধা পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ