সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ

মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:২২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:২৯:১৫ পূর্বাহ্ন
মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই নিশ্চিত করতে ‘জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫’ উপলক্ষে শান্তিগঞ্জে সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান ও উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম। অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রীতি সূত্রধর, অভিভাবক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী রূপন্তী তালুকদার।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, মেধা যাচাই পরীক্ষার ধারণা প্রথম এসেছে শান্তিগঞ্জ থেকেই। আমরা জেলার পক্ষ থেকে সেটাকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করেছি। এখানে শিক্ষকরা যে মানসম্মত মূল্যায়ন করেছেন, তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, সব বিদ্যালয় একই মান বজায় রাখতে পারেনি। তবে কিছু বৈষম্য দেখা গেছে, এটা অবশ্যই আমাদের জন্য শেখার জায়গা। ন্যায়সংগত মূল্যায়নই শিক্ষাকে এগিয়ে নেয়। শান্তিগঞ্জ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়েও এই মডেল অনুসরণীয় হবে বলে আমি বিশ্বাস করি। তিনি অভিভাবক ও স্থানীয় সমাজকেও শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি শিশুকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষক নয়, পরিবার, বিদ্যালয় ও গ্রামের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাবান্ধব সমাজ গড়া, যেখানে প্রতিটি শিশু তার প্রকৃত মেধা বিকশিত করার সুযোগ পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার