সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বিএনপি নেতা আব্দুল্লাহ আল-মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:১৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:১৯:০৩ পূর্বাহ্ন
বিএনপি নেতা আব্দুল্লাহ আল-মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল্লাহ আল-মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে- দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল-মামুনকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার দাখিল করা আবেদন সূক্ষ্মভাবে পর্যালোচনা করে এবং ভবিষ্যতে দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন - এমন প্রত্যাশায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে তিনি আবারও দলের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এই সংক্রান্ত চিঠির অনুলিপি সিলেট বিভাগের সাংগঠনিক টিম ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ১ নং সদস্যের (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) কাছে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আব্দুল্লাহ আল-মামুন বলেন, দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে দলের নীতি-আদর্শ মতো কাজ করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স