সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:১২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:১২:২৫ পূর্বাহ্ন
বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের তেঘরিয়াস্থ দেওয়ান জয়নুল জাকেরীনের নিজ বাসভবন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই শোভাযাত্রাটি বের হয়। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। শোভাযাত্রাটি তার বাসভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দিরাই রাস্তা পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে পুনরায় শহরে ফিরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে এবং দেওয়ান জয়নুল জাকেরীনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের শক্ত অবস্থান জানান দিতে এবং নেতাকর্মীদের চাঙ্গা করতেই এই শোডাউনের আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা