সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:০৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:০৮:২৭ পূর্বাহ্ন
রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার সকাল ৯টায় তিনি অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদানসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি। পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, নিউজ-২৪ ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. বুরহান উদ্দিনসহ বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, মেয়েদের জন্য ওয়াসব্লক নির্মাণ, কলাপসিবল গেট স্থাপন, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের বসার বেঞ্চ সংকটসহ বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এ সময় তিনি পর্যায়ক্রমে সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক এরপর বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি একটি শ্রেণিতে নিজে পাঠদানও করেন, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় সহকারী শিক্ষক উমা রাণী তালুকদার, দিলদার চৌধুরী, ফারজানা আক্তার, মিফতাহুল জান্নাত, প্রিয়াংকা তালুকদার, অভিভাবক প্রভাষক বদরুজ্জামান, মনিকা বর্মণ, সুলেখা বর্মণ, লাভলী আক্তার, আফসানা বেগম, আফনা বেগম, টুম্পা দাস, মালা রাণী রায়, রিনা আক্তার, আদর মণি রায়, লাইজু বেগম, ফাহিমা বেগম, দুলনা তালুকদার, সুলতা চক্রবর্তীসহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল