সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বৃহত্তর সিলেটের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধনের ডাক

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৩:৫১ অপরাহ্ন
বৃহত্তর সিলেটের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধনের ডাক
বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলটি পাঞ্চায়িত-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সিপাড়ায় সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এডভোকেট তাজরীহান জামানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, মো. আমিনুজ্জামান চৌধুরী, তাহির আহমদ, তপন তালুকদার, কামাল আহমদ, মো. জাহাঙ্গীর আলম, সোহেল আহমদ, মো. নজরুল ইসলাম, মো. সাহেদ আহমদ শান্ত, বদরুল আলম, মৌলভী শাহ মো. কামরুল ইসলাম, সাজ্জাদ আহমদ সাজু, জুয়েল আহমদ, জায়েদ আহমদ, মো. বাহাউদ্দিন বাহার প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বৃহত্তর সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন-বঞ্চনার শিকার, তার অবসান ঘটাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিলেটের মানুষের ন্যায্য দাবি- যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, শিক্ষা খাতের আধুনিকায়ন এবং প্রবাসীদের সুবিধা নিশ্চিত করা সিলেটবাসীর অধিকার। তিনি বলেন, সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক সিলেট গঠনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারি পদক্ষেণ গ্রহণসহ বিভিন্ন দাবিতে আগামী ৩০ নভেম্বর বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মানববন্ধনে সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স