সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সিলুয়া বিলে নালার বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা : বিস্তীর্ণ জমি অনাবাদীর আশঙ্কা

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৮:১৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৮:১৫:০২ পূর্বাহ্ন
সিলুয়া বিলে নালার বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা : বিস্তীর্ণ জমি অনাবাদীর আশঙ্কা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সিলুয়া বিলে নালার বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় বিস্তীর্ণ জমি অনাবাদী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহ¯পতিবার রাত আনুমানিক ১১টার দিকে দুর্বৃত্তরা এই বাঁধ কেটে দেয় বলে স্থানীয়রা জানান। শুক্রবার সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, সিলুয়া বিলের পানি নিষ্কাশনের নালা কেটে রাতের আঁধারে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে বিলের হাজারো কৃষকের জমিতে চাষাবাদের প্রস্তুতি ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছর একইভাবে দুর্বৃত্তরা রাতের বেলায় নালা কেটে পানি ছেড়ে দেয়, যার ফলে প্রচুর জমি অনাবাদী থেকে যায়। এ কারণে কৃষকরা প্রতিবছরই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিলের নালা কেটে দেয়ার ঘটনার খবর পেয়ে সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ মিয়ার নেতৃত্বে সৈয়দপুর ও আশপাশ এলাকার কৃষকেরা রাতে ঘটনাস্থলে গিয়ে কাটা অংশে পুনরায় মাটি ফেলে বাঁধ নির্মাণ করেন। শুক্রবার সকালে এই প্রতিবেদকের কাছে কৃষক মানিক মিয়া, হযরত আলী, জহুর মিয়া, ইব্রাহীম মিয়া, জাহাঙ্গীর আলম, মরম আলী, দানু মিয়া, তাজুল ইসলাম, আব্দুল আলীম, আব্দুল মান্নান, আব্দুর রহমান ও জালাল মিয়াসহ উপস্থিত কৃষকেরা অভিযোগ করে বলেন, পূর্ব ইব্রাহীমপুর সমবায় সমিতির নামে তিন বছরের জন্য সিলুয়া বিল ইজারা নেওয়া হয়েছে। ইজারার মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে আগাম মাছ শিকারের উদ্দেশ্যে ইজারাদার পক্ষ থেকেই নালা কেটে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ মিয়া বলেন, ইজারাদারদের শেষ বছর চললেও তারা আগাম মাছ ধরার সুবিধার্থে নালা কেটে পানি ছেড়ে দেয়। এতে কৃষকেরা জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানির সংকটে পড়েন এবং অনেক জমি অনাবাদী থেকে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানাই। স্থানীয় কৃষকদের দাবি, নালা কেটে পানি ছেড়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের কঠোর ভূমিকা নিশ্চিত করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু