সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অচিন্তপুরে সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৭:৪৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৭:৪৯:৪৮ পূর্বাহ্ন
অচিন্তপুরে সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক গরিব ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে একশ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অচিন্তপুর গ্রামের কয়েকজন তরুণ-যুবকের মানবিক উদ্যোগে গঠিত এ সংগঠন এখন এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে। স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরাও ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে শামসুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ রহিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রাজ্জাক, রোকন মিয়া, হাফেজ মতিন, সাদিকুর রহমান, সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম, মো. জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা জানান, সেবা ফাউন্ডেশন মানবিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকায় অল্প বয়সী শিশু-কিশোরদের মধ্যেও মাদকাসক্তি দেখা যাচ্ছে, যা সামাজিক সংকট তৈরি করছে। ফাউন্ডেশন ও এলাকাবাসী একযোগে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এ ছাড়া বিবাহ অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনার কারণে এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি তুলে ধরে বক্তারা তা নিয়ন্ত্রণের আহ্বান জানান। সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেবা ফাউন্ডেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে এলাকাবাসী সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তারা। শীতবস্ত্র বিতরণ শেষে ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্যদের অভিভাবকদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী