সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বারকাহন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৪:৫৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৪:৫৯:১১ পূর্বাহ্ন
বারকাহন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা প্রশাসন সুনামগঞ্জ আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫-এ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহ¯পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের সঞ্চালনায় এবং গ্রামের বিশিষ্ট মুরব্বি আপ্তাব মিয়া তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকূল কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সালেহ আহমদ তালুকদার, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, তরুণ সমাজসেবক এনামুল হক তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খা এবং ম-লীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, রাজনীতিবিদ কালি দাস পোদ্দার, শাহ আরফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হুসাইন রশিদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি ছালিক মিয়া তালুকদার, আব্দুন নূর ও সাজ্জাদ মিয়া তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংবর্ধনা কমিটির সদস্যরা সংবর্ধিত শিক্ষক আয়েশা আক্তার, জবা রায়, হুমায়রা ফেরদৌস, আয়শা বেগম ও ফাতেমা বেগম, এবং শিক্ষার্থী তাহমিনা বেগম, খন্দকার আবুবকর সিদ্দিক, রাহেলা বেগম ও সাখাওয়াত হোসেন তালুকদার -এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫-এ বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় বারকাহন গ্রামবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী সাখাওয়াত হোসেন তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স