সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

সুনামগঞ্জের ৩টি আসনে বিএনপি’র মনোনয়ন, মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৪:৫৬:২১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ৩টি আসনে বিএনপি’র মনোনয়ন, মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সুনামগঞ্জ-১ আসনে মো. আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনকে ‘প্রাথমিক’ মনোনয়ন দেয়া হয়েছে।
সুনামগঞ্জ-২ এবং সুনামগঞ্জ-৪ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এ অবস্থায় ‘চূড়ান্ত’ মনোনয়নের প্রত্যাশায় ৩টি আসনে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতারা। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নিজেদের অবস্থানের জানান দিতে চান। দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ হলে তারা জানান, একক প্রার্থীর নাম ঘোষণার পর বঞ্চিতরা মাঠ ছাড়বেন বলে ভাবা হলেও বাস্তবে উলটো ঘটনা ঘটছে। মাঠ ছাড়া তো দূরের কথা, অনেকে জোরেশোরে প্রচারে নেমেছেন। তফশিল ঘোষণা অথবা দলের পক্ষ থেকে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত মনোনয়নের অঘোষিত লড়াইয়ে তারা থাকতে চান। মনোনয়ন প্রাপ্তদের তুলনায় তাদের অবস্থান অনেক বেশি ভালো বলে তারা প্রমাণ করতে চান। এ অবস্থায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন দলীয় মনোনয়নপ্রাপ্তরা এটা নির্দ্বিধায় বলা যায়।
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আনিসুল হক নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তবে বসে নেই মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল এবং মাহবুবুর রহমান। তারা ‘বিদ্রোহী’ না হলেও মনোনয়ন পুনর্বিবেচনার প্রত্যাশায় রয়েছেন। তাদের কর্মী এবং সমর্থকরা চূড়ান্ত মনোনয়নে তাদের প্রার্থীদের মূল্যায়নের দাবিতে মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছেন। কৌশলে মনোনয়নবঞ্চিত এই দুই নেতা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জোরালোভাবে।
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়সর এম আহমদ পড়েছেন চ্যালেঞ্জের মুখে। এই আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতারা একাট্টা রয়েছেন। তারা দলীয় প্রার্থী পরিবর্তনের প্রত্যাশা করছেন। মনোনয়নবঞ্চিতদের মধ্য থেকে যে কাউকে দলীয় মনোনয়ন দিলে, তারা তার পক্ষে কাজ করবেন এমনটিও জানান দিচ্ছেন। মনোনয়নবঞ্চিত বেশ কয়েকজন নেতা একসাথে প্রচারণা চালিয়ে তাদের মধ্যে ঐক্যের কথা ইতোমধ্যে জানান দিয়েছেন।
অপরদিকে, বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন নিজেকে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি নির্বাচনী মাঠে কোমরবেঁধে নেমেছেন। সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদীর আহমদ, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, মেজর (অব.) সৈয়দ আলী আশফাক সামি, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার এবং এমএ কাহার। ব্যারিস্টার আনোয়ার হোসেনের কর্মী ও সমর্থকরা জানান, মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থন ব্যারিস্টার হোসেন পেতে পারেন।
তারা বলেন, সুনামগঞ্জ-৩ আসন জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ নিয়ে গঠিত। ব্যারিস্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জের সন্তান। এক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভোট তার পক্ষে থাকবে। তাছাড়া জগন্নাথপুরেও রয়েছে তার ভোট ব্যাংক। একই সাথে মনোনয়নবঞ্চিত নেতারা তাকে সমর্থন দিলে তার ভোট ব্যাংক আরো সমৃদ্ধ হবে এবং নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটাই সহজ হবে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জন্য।
এদিকে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামবাসীর সঙ্গে ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডুংরিয়া গ্রামবাসীর উদ্যোগে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সুনামগঞ্জ-৩ আসনের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কার্লভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ জনগণের ন্যায়বিচার, উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার জন্য আমাকে সুযোগ দিন। আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আগামীদিনেও সুখে দুঃখে পাশে থাকবো। উক্ত সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান। একইদিন সন্ধ্যায় শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শান্তিপুর গ্রামে নির্বাচনী মতবিনিময় করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।
এদিকে, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনকে দলীয় মনোনয়ন দেয়ায় আশাহত হয়েছেন মিজানুর রহমান চৌধুরী’র কর্মী এবং সমর্থকরা। ইতোমধ্যে বিশাল শোডাউন করে চূড়ান্ত মনোনয়নে মিজানুর রহমান চৌধুরীকে বিবেচনা করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক