সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : অ্যাডভোকেট পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:০০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১১:০৩:২৫ অপরাহ্ন
বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : অ্যাডভোকেট পাবেল চৌধুরী
দিরাই প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার দিরাই উপজেলা মহিলা দলের আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটান এবং বিদেশে কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেন। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে নারীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও অধিকার সুরক্ষার সুস্পষ্ট ঘোষণা রয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী - তাদের উন্নয়ন ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার, বিএনপি নেত্রী রিনা বেগম, পারবিন বেগম, সুমি বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দল নেত্রী শিক্ষিকা সুলতানা রাজিয়া এবং পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা