সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

অসুস্থ মানিকের পাশে দাঁড়ালেন বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিন দেবনাথ

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৬:৪৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
অসুস্থ মানিকের পাশে দাঁড়ালেন বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিন দেবনাথ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের তরুণগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ মানিক মিয়ার পেটে বাসা বেঁধেছে মরণব্যাধি টিউমার, অন্যদিকে নেই নিজের কোনো ঘর কিংবা আশ্রয়স্থল। চরম দরিদ্রতা আর ভয়ংকর রোগের দ্বিমুখী আক্রমণে ছোট ছোট চার সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। মানিকের এই চরম দুর্দশার খবর জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মানিক মিয়াকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিন দেবনাথ নিজ কার্যালয়ে ডেকে নিয়ে চিকিৎসা খরচ বাবদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে মানিক মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা যায়, মানিক মিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের। বাড়িঘর হীন এই মানুষটির পরিবারের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে। ভয়ংকর টিউমারের অসহ্য যন্ত্রণা নিয়েও অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। জীবনের এই কঠিন মুহূর্তে তিনি শুধু নিজের বাঁচার জন্যই নয়, বরং তার ছোট ছোট চার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিত্তবানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিন দেবনাথ বলেন, মানিক মিয়ার অসহায়ত্বের কথা জানতে পেরে উপজেলা প্রশাসন অত্যন্ত ব্যথিত। মানবিক দিক বিবেচনা করে আমরা তাৎক্ষণিকভাবে তাঁর চিকিৎসার প্রাথমিক খরচ বাবদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। উপজেলা প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে আছে।’

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু