সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশ ও দলের ক্ষতি করতে পারবে না কেউ : আনিসুল

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:১৩:৫৯ অপরাহ্ন
আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশ ও দলের ক্ষতি করতে পারবে না কেউ : আনিসুল
স্টাফ রিপোর্টার:: আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ ও দলের ক্ষতি কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক। তিনি আরও বলেন,ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ষড়যন্ত্র কারীদের কঠিন জবাব দিতে হব। আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করব। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান,অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে,এগিয়ে যেতে হবে আমাদের কে। তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন। তাই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে সকল বেদাবেদ ভুলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আনিসুল হক বলেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন,৩১ দফার কথা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে, ৩১ দফাই দেশের কৃষক,শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের কথা সহ সকল বিষয়ের কথা বলা হয়েছে। সারা দেশের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন,দলের ছায়াতলে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে গত ১৭ বছর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে সংগঠিত হয়ে জীবনবাজি রেখে আন্দোলন করেছি। সবাই ঐক‌্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে,কারন ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। এসময় তাহিরপুর উপজেলা ও বড়দল উত্তর ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স