সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

তিন বার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি আর্চ সেতুর কাজ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৮:৫১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৮:৫৫:৫৮ পূর্বাহ্ন
তিন বার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি আর্চ সেতুর কাজ
শহীদনূর আহমেদ::
তিন বার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি জগন্নাথপুর পৌর এলাকার নলজুর নদীর উপর আর্চ সেতুর কাজ। নির্মাণকাজের কচ্ছপগতি ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় মেয়াদকালের দ্বিগুণ সময়েও কাজ সম্পন্ন না হওয়া ক্ষোভ প্রকাশ করছেন পৌরবাসী। নির্মাণকাজের কারণে দীর্ঘ ৪ বছরের অধিক সময় ধরে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরসভাসহ উপজেলার কয়েক লাখ মানুষ। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সেতুটি যান চলাচলের উপযোগী করে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে নির্মাণকাজে ধীরগতি পরিলক্ষিত হলেও নতুন বছরের আগেই সেতুর কাজ শতভাগ শেষ করা হবে বলে জানিয়েছেন এলজিইডি।
জানাযায়, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরশহরের উপর দিয়ে প্রবাহিত নলজুর নদী। বিভাগীয় শহর সিলেট ও উপজেলার অন্যান্য ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ সুগম করতে রাজধানীর হাতিরঝিলের আদলে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্থের দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মাঝামাঝি সময়ে। ১৩ কোটি ৪২ লাখ টাকার বরাদ্দের দুই বছর মেয়াদে সেতুর কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘মেসার্স ভাটি বাংলা এন্টারপ্রাইজ’ নামের কিশোরগঞ্জ জেলার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
পৌর শহরে দৃষ্টিনন্দন সেতুর কাজ শুরু হওয়ায় উপজেলাবাসীর মনে স্বস্তি দেখা দিলেও নির্মাণকাজের মন্থর গতির জন্য হতাশ স্থানীয় বাসিন্দারা। কার্যাদেশ অনুযায়ী বহুল প্রত্যাশিত সেতুটির কাজ ২০২৪ সালের জুন মাসের শেষ করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে তিন বার মেয়াদ বর্ধিত করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
পৌরবাসীর অভিযোগ, বৃহৎ বরাদ্দের সেতুটির নির্মাণকাজ শুরু থেকেই ঢিমেতালে করা হচ্ছে। নির্মাণকাজে তুলনামূলক কম শ্রমিক ব্যবহার ও নানা অজুহাত দেখিয়ে কাজ বিলম্ব করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এছাড়াও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নির্মাণকাজের কারণে দীর্ঘদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে প্রধান সড়কটিতে। সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চলাচলে বিড়ম্বনা পোহাতে হচ্ছে জনসাধারণকে। ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু ও নদীর উপর অস্থায়ী বেইলী সেতু দিয়ে পারাপার হতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীসহ সচেতন নাগরিকরা। তারা দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্নের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, জগন্নাথপুর পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের মানুষ এই সেতুর কারণে সমস্যায় রয়েছেন। উন্নয়নের নামে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। কাজের কোনো গতি নেই। কবে শেষ হবে ঠিক নেই।
আব্দুস সত্তার নামের আরেক ব্যবসায়ী বলেন, চার বছর ধরে সেতুর কাজ হচ্ছে। একেবারে মন্থর গতিতে কাজ হচ্ছে। তিন বার মেয়াদ বাড়িয়েও কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা বার বার তাগাদা দিয়ে আসছি কিন্তু কিসের কি? আমরা দাবি করছি দ্রুত সময়ে ব্রিজের কাজ সম্পন্ন করে যেন আমাদের মুক্তি দেয়া হয়।
এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি ওবায়দুর রহমান বলেন, সেতুর কাজ দেরিতে হচ্ছে এটা ঠিক। আমরা চেষ্টা করছি। কিন্তু শ্রমিক পাওয়া যায় না। শ্রমিক নিয়ে আসলে জটিল কাজের জন্য পালিয়ে যায়।
বর্ধিত সময়েও কাজ শেষ না করতে পারার কারণ হিসেবে বৃষ্টি-বাদলকে দায়ি করলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। নতুন বছরের আগে কাজ শেষ করার আশ্বাস এই প্রকৌশলীর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী